ঢাকেশ্বরীতে উৎসবে শাওন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০১:৪১ এএম
ঢাকেশ্বরীতে উৎসবে শাওন

বুধবার অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে বিজয়া দশমীতে শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের আনুষ্ঠানিকতা।

এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ, সিঁদুর খেলা ও অন্যান্য আয়োজন শেষে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের এ উৎসব। গত শুক্রবার দেবীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব।
আরও পড়ুন


বিজয়া দশমীতে দেবী দুর্গার বিদায়ের আগে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। এই আয়োজনে দেখা যায় অভিনেত্রী, কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনকে সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা যায়।

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ। সেখানেই দেখা যায় মেহের আফরোজ শাওনকে। মূলত সেখানে বন্ধুদের সঙ্গে আয়োজনে যুক্ত হয়েছিলেন অভিনেত্রী।

এসময় একে অপরের কপালে আবিরের রঙে রাঙিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন তারা।

এদিকে, বিদায়ের এই আয়োজনে আনন্দের পাশাপাশি মিশে ছিল বিদায়ের সুর। বেলা তিনটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা শুরু হবে। এর আগে রাজধানীর বিভিন্ন মণ্ডপের প্রতিমা ঢাকেশ্বরী মন্দিরে আনা হবে। পরে ঢাকার ১১টি ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
 

Link copied!