একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে অপচেষ্টায় লিপ্ত: শফিকুর রহমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:০০ পিএম
একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে অপচেষ্টায় লিপ্ত: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, দেশ যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন একটি গোষ্ঠী অপতথ্য ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাঁর দাবি, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থন ঠেকাতেই এসব অপচেষ্টা চালানো হচ্ছে।

আজ বুধবার বেলা দুইটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি অপপ্রচারে গুরুত্ব না দিয়ে পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

এদিকে আজ সকালেই নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতের আমির শফিকুর রহমান তাঁর পোস্টে ওই ঘটনার উল্লেখ না করলেও বিষয়টি সামনে আসার পরপরই তিনি পোস্ট দেন। এ বিষয়ে জামায়াত একটি সংবাদ সম্মেলন করবে বলে জানা গেছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!