জনপ্রিয় কণ্ঠশিল্পী জাহিদ আকাশ নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। গানটির কথা লিখেছেন শিপন আহমেদ, সুর করেছেন জাহিদ আকাশ নিজেই, এবং সংগীতায়োজনে ছিলেন জামিউল হাসান।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ,জাহিদ আকাশ ও আব্দুর রহমান, আনিকা, সিয়াম, আখি |
ভিডিও সম্পাদনায় কাজ করেছেন ,এব নূর তুষার
গানটি ইতোমধ্যেই ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং শ্রোতাদের মধ্যে বড় আগ্রহ সৃষ্টি করেছে। প্রেম ও আবেগের অনুভূতিতে ভরা এই গানটি শ্রোতাদের হৃদয় ছুঁতে সক্ষম।
জাহিদ আকাশ বলেন, “এটি এমন একটি গান যা শ্রোতারা আমার কাছ থেকে আশা করেন। আশা করি সবাই গানটি ভালো লাগবে।”






































