ঢাকার ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বিভাগীয় কমিশনার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:৪৭ পিএম
ঢাকার ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ  বিভাগীয় কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ১ হাজার ৪০০ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বুধবার ঢাকার সার্বিক নির্বাচনী প্রস্তুতি নিয়ে ব্রিফিংকালে তিনি এই তথ্য তুলে ধরেন।

বিভাগীয় কমিশনার জানান, নির্বাচন ও গণভোট—উভয়টির প্রস্তুতি এখন পুরোপুরি সম্পন্ন।
তিনি বলেন, আজ সন্ধ্যার আগেই সব ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ভোটের সরঞ্জাম পৌঁছে যাবে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ বা চাপ নেই। আচরণবিধি ভঙ্গের ৫২টি অভিযোগ পাওয়া গিয়েছিল, যেগুলোর সবই নিষ্পত্তি করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, ঢাকার ১৩টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ১,৪০০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে নির্বাচন কমিশন।

স্বাভাবিকের তুলনায় বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে
৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট
২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করবেন
অপ্রীতিকর ঘটনার দ্রুত প্রতিক্রিয়ার জন্য পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী প্রস্তুত থাকবে

শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানান, ঢাকার ৯০% ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে।
এ ছাড়া প্রতিটি কেন্দ্রে দুইজন আনসার সদস্য বডিওর্ন ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন এবং রিয়েল-টাইম ফুটেজ আপলোড করবেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!