‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র চলছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৯:৪৯ পিএম
‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র চলছে’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “উসকানিমূলক হামলা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর রক্ষা করতে ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ব্যর্থতাই সরকারের ব্যর্থতা। এর দায় সরকারকে নিতেই হবে।”

শুক্রবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে সম্প্রীতি সমাবেশে জি এম কাদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, দেশের মানুষের মধ্যে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। একই চত্তরে মসজিদ ও মন্দির রয়েছে। কখনো নিজ নিজ ধর্ম পালনে সমস্যা হয়নি। কিন্তু সম্প্রতি শারদীয় দুর্গা উৎসবে কেনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলো তা খতিয়ে দেখতে হবে।”

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, “হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র চলছে। কোনো হিন্দু নিজ উৎসব বিনষ্ট করতে কোরআন অবমাননা করতে পারে না।”

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী মো. সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা জরিুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম সম্পাদক মন্ডলীর সদস্য আকতার হোসেন দেওয়ান, এম এ সোবহান, মো. মাশুকুর রহমান প্রমুখ।

Link copied!