৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল বাতিলে আইনি নোটিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০৭:৩৩ পিএম
৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল বাতিলে আইনি নোটিশ
পরীক্ষা দিচ্ছেন চাকরি প্রত্যাশীরা। ছবি : সংগৃহীত

৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফলাফল বাতিল চেয়ে বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানসহ তিনজনকে রেজিস্টার্ড ডাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মো. মারুফ হোসেন, মো. হাসান সরদার, মো. ফারুকুল ইসলামসহ ৫০০ জনের পক্ষে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে ফলাফল বাতিলের পাশাপাশি ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ এবং ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য হওয়া নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস নন ক্যাডারদের সুপারিশ অব্যাহত রাখার কথা বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ সালের ৩০ নভেম্বরে প্রকাশিত হয়। প্রিলিমিনারি পরীক্ষার পরে ওই বিসিএসে সর্বমোট ৯৮৪১ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পিএসসি ২০২৩ সালের ১৪ ডিসেম্বর নন-ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক এমন প্রার্থীদের অনলাইনে পছন্দক্রম আহ্বান করে।

পরবর্তীতে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাডার সার্ভিস পদে দুই হাজার ১৬৩ জনকে এবং একইসঙ্গে ৬৪২ জনকে বিভিন্ন ননক্যাডার পদে সুপারিশ করা হয়। অথচ নন-ক্যাডার মেধাতালিকা প্রকাশ করা হয়নি। যেটি নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ এর সংশোধিত ‘বিধিমালা ২০১৪’ এর পরিপন্থি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!