টাইগার শ্রফকে গুলির দায় স্বীকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৩:১২ পিএম
টাইগার শ্রফকে গুলির দায় স্বীকার

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার পর আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনিল পণ্ডিতের নাম। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত এই ব্যক্তি হামলার দায় স্বীকার করেছেন বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে হামলার সঙ্গে তাঁর সম্পৃক্ততার দাবি এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি; পুলিশ বিষয়টি তদন্ত করছে।

কে এই অনিল পণ্ডিত?
ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথের বাসিন্দা অনিল পণ্ডিত। তিনি ২০২৪ সালে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে যান। সেখানে যাওয়ার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় আট মাস আগে গ্যাংটির সঙ্গে সংশ্লিষ্ট আরেক ব্যক্তি রণদীপ মালিকের জায়গায় দায়িত্ব পালন শুরু করেন অনিল। তবে অনিল সরাসরি লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশে কাজ করেন কি না, তা নিয়ে ভিন্ন তথ্য রয়েছে। একটি সূত্রের দাবি, হ্যারি বক্সার নামে পরিচিত হরি চাঁদ জাটের মাধ্যমে তিনি নির্দেশনা পেতেন।

Link copied!