করোনা টিকা নেওয়ার পর জ্বরে আক্রান্ত খালেদা জিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ১১:১২ পিএম
করোনা টিকা নেওয়ার পর জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

সোমবার (১৯ জুলাই) করোনাভাইরাসের টিকা নিয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে টিকা নেওয়ার পর তার পার্শ্বপ্রতিক্রিয়ায় জ্বরে ভুগছেন তিনি।

বুধবার (২১ জুলাই) রাতে বিএনপির সিনিয়র নেতারা খালেদা জিয়ার গুলশানের বাসভবনে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “১৯ জুলাই টিকা নেওয়া পর একটু জ্বর এসেছে। ডাক্তারের মতামত অ্যাডভান্স চিকিৎসার জন্য। বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।”

খালেদা জিয়ার বরাত দিয়ে তিনি আরো বলেন, “আপনাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এই পরিস্থিতিতে যেন সকলেই স্বাস্থ্যবিধি মোতাবেক চলেন এই আহ্বান জানিয়েছেন।”

এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!