ভোটকেন্দ্রে সেলফি তোলা যাবে কি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৮:০৩ পিএম
ভোটকেন্দ্রে সেলফি তোলা যাবে কি

জাতীয় নির্বাচনে দীর্ঘ বিরতির পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে প্রস্তুত দেশবাসী। অনেকেই ভোট দেওয়ার বিশেষ মুহূর্তটি ছবিতে ধরে রাখতে চান। তবে নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে।

প্রথমে ভোটকেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিলেও সমালোচনার পর তা প্রত্যাহার করে ইসি। পরে নতুন নির্দেশনায় বলা হয়—

  • ভোটার, প্রার্থী, এজেন্ট এবং সাংবাদিকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

  • তবে গোপন কক্ষে (যেখানে ব্যালট পেপার পূরণ করা হয়) মোবাইল ফোন নেওয়া বা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।

ইসি জানিয়েছে, ভোটকেন্দ্রের ভেতরে সাধারণ ভোটাররা মোবাইল ব্যবহার করতে পারবেন না। ফলে কেন্দ্রের ভেতরে সেলফি তোলার সুযোগ নেই—শুধুমাত্র ভোটকেন্দ্রে প্রবেশ ও বহিরাংশে সাধারণ ছবি তোলা যাবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!