জাতীয় নির্বাচনের আগে আবারও আলোচনায় অভিনেত্রী শবনম ফারিয়া। ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে পহেলা ফাল্গুনে নিজের সাজপোশাক ঠিক করবেন—এমন ইঙ্গিত দিয়ে দেওয়া তার ব্যঙ্গাত্মক মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুধবার ফেসবুকে পোস্ট দিয়ে ফারিয়া লেখেন
“কাকে ভোট দেবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফালগুনে শাড়ি পরব নাকি আবায়া।”
তার এই রসিকতায় নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল রূপকথার মতো রঙিন। কেউ মজা করে লিখেছেন
“বুবু, আমি পাঞ্জাবি পরে বের হব, ফাইনাল!”
আবার কেউ নাগরিক স্বাধীনতা ও পোশাকের স্বাধীনতার প্রসঙ্গ টেনে আলাপকে আরও সিরিয়াস করেছেন।
জানানো প্রয়োজন—সমসাময়িক ইস্যুতে সরব থাকা ফারিয়া এর আগেও বিভিন্ন মন্তব্যে আলোচনার কেন্দ্রে এসেছেন। এবার ভোটের আগমুহূর্তে তার ‘শাড়ি বনাম আবায়া’ পোস্টটি নতুন বিতর্ক–মজার মিশ্রণ তৈরি করেছে ভক্ত ও নেটিজেনদের মাঝে।






























