ভোট না দিলে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি: বিএনপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:১৫ পিএম
ভোট না দিলে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি: বিএনপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী এবং ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাইসুল ইসলাম আখন্দ নামের এক ব্যক্তি থানায় এজাহার দায়ের করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ৯ ফেব্রুয়ারি রাতে দেবিদ্বার উপজেলার বাকসার বাজার এলাকায় মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে বক্তব্য দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—তিনি দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।

ভিডিওটি দ্রুত ভাইরাল হলে বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় এবং দলের সব পদ থেকে বহিষ্কার করে।

উল্লেখ্য, ঋণখেলাপির কারণে এর আগেই কুমিল্লা-৪ আসনে এই সাবেক সংসদ সদস্যের মনোনয়ন বাতিল করা হয়েছিল।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!