পঞ্চগড়ে সারজিসকে সমর্থনের ঘোষণা দিলো ইসলামী আন্দোলন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:৫৯ পিএম
পঞ্চগড়ে সারজিসকে সমর্থনের ঘোষণা দিলো ইসলামী আন্দোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ১১–দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের কোনো প্রার্থী না থাকায় তারা জনবান্ধব ও নীতিনিষ্ঠ রাজনীতির স্বার্থে সারজিস আলমকে সমর্থন করছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলনের জেলা কমিটির একজন নেতা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দলটির বিভিন্ন স্তরের নেতারা সারজিস আলমের সঙ্গে বৈঠক করে সমর্থন জানিয়েছেন।

স্থানীয় নেতারা জানিয়েছেন, সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষে তারা স্বতস্ফূর্তভাবে কাজ করবেন। বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলনের নেতা ও কর্মীরা সারজিস আলমের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছেন।

ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির নেতা মঈন উদ্দিন বলেন, “দলমতের ঊর্ধ্বে জুলাই আন্দোলনের অগ্রযোদ্ধা হিসেবে সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে।

শাহ পরান সুজন, ইসলামী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি, ফেসবুকে লিখেছেন, “জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১ এর জন্য আল্লাহ কবুল ফরমান।

Link copied!