জুলাই আন্দোলনে লুট হওয়া ২,৩৩০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি: আইজিপি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:১৭ পিএম
জুলাই আন্দোলনে লুট হওয়া ২,৩৩০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় লুট হওয়া ২,৩৩০টি অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। এর মধ্যে রয়েছে পুলিশের ১,৩৩০টি ও ব্যক্তিগত মালিকানার ১,০০০টি অস্ত্র। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালেও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

আইজিপি বলেন, “যেকোনো অস্ত্রই হুমকি। লুট হওয়া অস্ত্রের পাশাপাশি বিভিন্নভাবে দেশের মধ্যে প্রবেশ করা অস্ত্র মোকাবিলার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও জানিয়েছেন, পুলিশের দায়িত্বপূর্ণ এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আগামী ১৩ তারিখে পরিস্থিতি স্পষ্ট হবে। রাস্তা অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘটিত ঘটনা মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করছে।

পুলিশ সংস্কার বিষয়ে আইজিপি বাহারুল আলম বলেন, “২০০৬-০৭ সাল থেকে আমরা চাইছি পুলিশকে কাজের স্বাধীনতা দেওয়া হোক। মামলা তদন্তসহ অন্যান্য কাজে সরকার বা রাজনৈতিক দলের কোনো নির্দেশনা না পাওয়া উচিত। তবে এখনো তা বাস্তবায়িত হয়নি।” তিনি আরও বলেন, শীর্ষ পুলিশ পদে নিয়োগ কমিশনের সুপারিশ অনুযায়ী হওয়া উচিত, কিন্তু তা বাধ্যতামূলক নয়।

Link copied!