কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গুলি ও সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:৩১ পিএম
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গুলি ও সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী কটকবাজার এলাকায় ডোবা সেচে তিনটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মোট সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দেশীয়ভাবে তৈরি কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানিয়েছেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিকল্পনা করেন। মঙ্গলবার ভোর থেকে দুপুর ১২টার মধ্যে অভিযান সম্পন্ন হয়। অস্ত্রগুলো স্কচটেপে প্যাঁচানো অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ছিল। উদ্ধারকাজে প্রায় সাড়ে ছয় ঘণ্টা সময় লেগেছে।

মেজর সাদমান জানান, অস্ত্রগুলোর উৎস ও মালিকদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনের পরিস্থিতি বিশৃঙ্খল করতে বা জেলখানা থেকে লুট হওয়া অস্ত্র মজুত করা হয়েছিল। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Link copied!