ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইরান। রোববার সকালে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে BBC ও CNN।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম IRIB সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর কথা উল্লেখ করেন। সেখানে তিনি খামেনিকে ইতিহাসের অন্যতম ‘খারাপ’ ব্যক্তি বলে মন্তব্য করেন।
বার্তা সংস্থা Reuters–এর প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলার সময় খামেনি নিহত হন।
এদিকে সর্বোচ্চ নেতার মৃত্যুতে আজ রোববার (১ মার্চ) থেকে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
খামেনির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।






























