যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি নজিরবিহীন শক্তি প্রয়োগ করে আঘাত হানে, তবে যুক্তরাষ্ট্রও এর জবাবে ‘আগে কখনো দেখা যায়নি’এমন শক্তি প্রয়োগ করবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান নাকি জানিয়েছে তারা বড় ধরনের আঘাত হানতে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “তাদের সেটা না করাই ভালো। যদি তারা করে, তাহলে আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব, যা আগে কখনো দেখা যায়নি।”
এর আগে ইরানের বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরাইলকে লক্ষ্য করে হামলার হুমকি দেয়। তাদের এক বিবৃতিতে বলা হয়, “অধিকৃত অঞ্চল এবং মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শিগগিরই শুরু হবে।”
উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিষয়টি জানিয়েছে BBC।
