এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:০৩ পিএম
এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন সুস্থ এবং নিজ বাসায় বিশ্রামে আছেন। গত ১৫ ফেব্রুয়ারি সফলভাবে মস্তিষ্কের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর ৭২ ঘণ্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে ১৯ ফেব্রুয়ারি উত্তরার নিজ বাসায় ফেরেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, তানিয়া বর্তমানে মা ও বোনের সঙ্গে বাসায় আছেন এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। হাসপাতালের চিকিৎসা পর্ব শেষ, এখন বাকি সুস্থতার যাত্রা চলবে বাড়িতেই। আর কোনো জটিলতা নেই, শিগগিরই পুরোপুরি সেরে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এ নির্মাতা।

ক্যারিয়ার ও নতুন সিনেমার প্রস্তুতির মাঝে অসুস্থতা
২০১৫ সালে আকরাম খান পরিচালিত 'ঘাসফুল' চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তাঁর অভিনীত 'গোয়েন্দাগিরি'। দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি — রায়হান খান পরিচালিত 'ট্রাইব্যুনাল' সিনেমায় কাজ করার কথাও ছিল। ঠিক সেই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী।

Link copied!