বৃষ্টির দিনে বর্ষাকালীন রোগবালাইয়ের সঙ্গে সঙ্গে ছত্রাকজনিত রোগের জ্বালায় সকলকেই কমবেশি ভুগতে হয়। কীভাবে এর থেকে রেহাই পাবেন চলুন জেনে নিই-
- গোসলের পর ভালো করে গা মুছতে হবে। শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা পানি ভালো করে মুছে নিয়ে তবে জামাকাপড় পড়তে হবে।
- এই সময় জিন্স কিংবা খুব বেশি চাপা পোশাক না পরাই ভালো। ছত্রাকের সংক্রমণ এড়াতে ঢিলেঢিলে ট্রাউজার্স এবং পোশাক পরাই ভালো।
- সম্ভব হলে প্রতিদিন তোয়ালে ধুয়ে দিন। দীর্ঘদিন একই তোয়ালে ব্যবহার করলেও সংক্রমণের ঝুঁকি বাড়ে।
- ভিজা জুতা পরবেন না ভুলেও। জুতো ভিজে গেলে সেই জুতো সম্পূর্ণ না শুকিয়ে পরবেন না।
- বৃষ্টির দিনে বাইরে জমে থাকা পানিতে যদি পা ভিজে যায় তাহলে বাড়িতে ফিরেই ভালো করে পা ধুয়ে ফেলুন। উষ্ঞ গরম পানিতে ধুয়ে নিলে সবচেয়ে ভালো।
- বৃষ্টিতে ভিজলে ঘরে ফিরেই গরম পানিতে সাবান দিয়ে গোসল করে নিন। কারণ বৃষ্টির পানি থেকে মাথার ত্বকেও ছত্রাকের সংক্রমণ ঘটতে পারে।







































