রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
রোববার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।
পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয়রা ফাহিমকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি জাহাঙ্গীর আলম জানান, জুলাই মাসের বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এসব মামলার বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
































