বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১ এপ্রিল পর্যন্ত দেশে রেমিট্যান্স প্রবাহ ২০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৬ হাজার ৩২৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২১ হাজার ৮০৩ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি এপ্রিল মাসের প্রথম দিনে প্রবাসীরা দেশে ১১৮ মিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭ মিলিয়ন ডলার।
































