ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ফেরদৌস আহমেদের ৫২তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দীর্ঘদিনের সহকর্মী ফেরদৌসের প্রতি শুভকামনা জানান তিনি।
রোববার (৭ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফেরদৌসের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন নিপুণ। পোস্টে তিনি উল্লেখ করেন, অভিনয়জীবনে ফেরদৌসের সঙ্গে একাধিক চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা তার কাছে বিশেষ স্মরণীয় হয়ে আছে।
নিপুণ লেখেন, অভিনয়ের পাশাপাশি ফেরদৌস রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী একজন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও তিনি পরিচিত।
জন্মদিন উপলক্ষে ফেরদৌসের সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেন এই অভিনেত্রী।
এদিকে নিপুণের শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফেরদৌসকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে জনসমক্ষে অনুপস্থিত থাকা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা কৌতূহল ও আলোচনা দেখা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ফেরদৌস আহমেদকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।




















![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)









