দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণনের একটি নতুন ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে আবারও চর্চায় এসেছে তাঁর ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় তলপতির সম্পর্কের গুঞ্জন। পোষ্যের ছবি শেয়ার করে তৃষা লিখেছেন, “আমার ব্যক্তিগত জীবনে এক জনকেই নাক গলাতে দিই।” এরপর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা।
অনেকের ধারণা, এই মন্তব্যে তৃষা পরোক্ষভাবে বিজয়কেই ইঙ্গিত করেছেন। যদিও এ বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি। তবে তাঁদের ঘনিষ্ঠ মহলের কেউ কেউ মনে করছেন, আলোচনায় থাকার জন্যই তৃষার এমন পোস্ট। কারণ, সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা অনেকটাই আড়ালে চলে গিয়েছিল।
অভিনয় জীবন ছেড়ে রাজনীতিতে আসার আগে থেকেই বিজয় ও তৃষার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যায়। পরে বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোনারলিঙ্গম সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তিগত ছবি প্রকাশ করলে সেই আলোচনা আরও জোরালো হয়।
সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠান ও ঘটনায় বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা গেছে। তৃষার জন্মদিনের দিন নির্বাচনে বিজয়ের জয়, শপথ গ্রহণ অনুষ্ঠান এবং অভিনেতা অজিত কুমারের মায়ের মৃত্যুর পর সমবেদনা জানাতে একসঙ্গে যাওয়ার ঘটনাও আলোচনায় আসে। এসব কারণেই দক্ষিণী বিনোদন অঙ্গনের অনেকেই তৃষাকে বিজয়ের ‘লাকি চার্ম’ বলেও উল্লেখ করছেন।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)






