ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, চলবে ১১টা পর্যন্ত।
একই সঙ্গে অধিভুক্ত সাত কলেজেই হবে এ ভর্তি পরীক্ষার কেন্দ্র।
এগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, “ভর্তি পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যথাসময়ে পরীক্ষা নেওয়া যাবে।”
শনিবার (৬ নভেম্বর) বিজ্ঞান ইউনিট এবং ১৩ নভেম্বর (সোমবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।






































