বিসিএসের ৫০তম আসরের প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। তারা ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এ আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। এত বিপুলসংখ্যক প্রার্থীর মধ্য থেকে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়া নিঃসন্দেহে একটি বড় সাফল্য।
বর্তমান কমিশনের লক্ষ্য ছিল পরীক্ষা গ্রহণের পর দ্রুততম সময়ে ফলাফল প্রস্তুত করা, যাতে চাকরিপ্রার্থীদের দীর্ঘসূত্রতার কবলে পড়তে না হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দায়িত্ব নেওয়ার পর বিসিএসের পুরো প্রক্রিয়া ১২ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন।
সেই পরিকল্পনা অনুযায়ী আধুনিক ওএমআর প্রযুক্তির সহায়তায় নির্ভুলভাবে উত্তরপত্র মূল্যায়ন শেষ করে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। পিএসসি জানায়, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী মেধাবীদের দ্রুত সময়ের মধ্যে দেশসেবায় যুক্ত করতেই কমিশন নিরলসভাবে কাজ করছে।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে এই নিয়োগ কার্যক্রম চলছে। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে শূন্য পদের সংখ্যা ৬৫০টি। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারেও বিপুলসংখ্যক পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
পরীক্ষার্থীরা পিএসসির (https://bpsc.gov.bd/) ওয়েবসাইট থেকে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন। এছাড়া টেলিটক মোবাইল নম্বর থেক






































