করোনা

রামেক হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৯:৩১ এএম
রামেক হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের ৩ জনই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ১ জন, নওগাঁর ২ জন রোগী ছিলেন। 

গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। এ নিয়ে ১৯২ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৯১ জন। হাসপাতালটিতে শুধু অক্টোবরের ৬ তারিখ পর্যন্ত মারা গেছেন ১৮ জন, এদের মধ্যে পজিটিভ ছিলেন ৪ জন। হাসপাতালের দেওয়া তথ্যমতে, রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ০৪.৬৬ শতাংশ।

Link copied!