ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৭৫), ফুলপুরের আজিজুর রহমান (৮০), মুক্তাগাছার শামসুল হক (৪০), গাজীপুর শ্রীপুরের আব্দুল বারেক (৬৫), নেত্রকোনা সদরের হাসান মিয়া (৭০) এবং করোনায় মৃত ব্যক্তি হলেন জামালপুর মেলান্দহের মাস্টার (৫০)।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, “আইসিইউতে ৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০৫ জন রোগী চিকিৎসাধীন। এদিকে করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৩৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।”
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩১৫টি নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনা শনাক্ত হয়েছেন।






































