পরিচ্ছন্নতা কর্মীকে জবাই করে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:৪৭ এএম
পরিচ্ছন্নতা কর্মীকে জবাই করে হত্যা


 
মাগুরা হাসপাতাল পাড়ায় সুইপার কলোনিতে মানিক লাল ডোম (৪০) নামের এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মানিক লাল ডোম পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী।

বুধবার (৩০ জুন) ভোরে মাগুরা সদর থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে। 

নিহতের ভাই হীরা লাল ডোম জানান, আট বছর বয়সী ছেলে শানকে নিয়ে সুইপার কলোনির নিজ বাড়ির শোবার ঘরে মানিক লাল রাতে ঘুমিয়ে ছিলেন। রাতে বাড়িতে আর কেউ ছিলেন না। ভোর ৪টার দিকে ছেলে সান ঘুম ভেঙে দেখে তার বাবা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। এ শানের চিৎকারে বাড়ির অন্যরা গিয়ে মানিক লালকে রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তারা সদর থানা পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
 
সহকারী পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “মরদেহের ময়নাতদন্ত ও মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।” 

Link copied!