অনেকটা হুট করেই টেস্ট ক্রিকেট থেকে মুশফিকুর রহিমের অবসরের ঘোষণা এলো। গতকাল শনিবার তার একসময়ের সতীর্থ তথা বর্তমান বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল নিজেই জানান, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন মিরপুর টেস্ট দিয়েই ক্যারিয়ারে ইতি টানবেন মুশফিক। এরপর মুশফিক নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন তার বিদায়ী অনুভূতি।
‘মি. ডিপেন্ডেবল’ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।
মুশফিক আরও লিখেন, ‘আমার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে। জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন আমরা ভালো মানুষ হই। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি। আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
-আগামীর সময়

















