ভাইরাল সেই ওসিকে প্রত্যাহার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১১:৫৫ পিএম
ভাইরাল সেই ওসিকে প্রত্যাহার

যুবলীগ নেত্রীর সঙ্গে কথোপকথনের দুটি কল রেকর্ড ভাইরাল হওয়ার পর ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কল রেকর্ডের বিষয়টি নজরে আসার পর ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী তদন্তের জন্য এখনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি ফয়জুল আজীম নোমানের কথোপকথনের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি অডিওতে ওই নারীকে নিজের বাংলোতে আসার জন্য বারবার তাগাদা দিতে শোনা যায় ওসিকে। শুধু আসতে বলেই থেমে থাকেননি, কোথা থেকে কীভাবে আসতে হবে, কোথায় গাড়ি বদলাতে হবে, ভাড়া কত দিতে হবে, তাও বুঝিয়ে দেন। ওই নারী পৌঁছালে গাড়িভাড়া পরিশোধের কথাও বলেন তিনি।


দুটি অডিওর একটিতে ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটিতে ৬ মিনিট ২০ সেকেন্ড কথোপকথন রয়েছে। প্রথম ফোনালাপের শুরুতে ওসি ওই নারীকে বাইরে বের হওয়ার কথা বলেন। এরপর কোথা থেকে কীভাবে তাঁর বাসায় যেতে হবে, তা বুঝিয়ে দেন। মাইগ্রেনের ব্যথা সেরে যাবে উল্লেখ করে ওসি বলেন, ‘তোমার বাসার সামনে থেকে, ওই যে থানার কথা বলবা, একটু ফাঁকা জায়গা থেকে একটা সিএনজিতে উঠবা।’

Link copied!