ম্যাচ হেরে যা বললেন মাহমুদউল্লাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৭:২৯ পিএম
ম্যাচ হেরে যা বললেন মাহমুদউল্লাহ

হারের বৃত্ত থেকে যেন বের হতেই পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে টানা দুই সিরিজ ও বিদেশের মাটিতে সিরিজ জিতে যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপে পা রেখেছিল বাংলাদেশ তা ধোলায় পরিণত হয়েছে। টানা চার ম্যাচ হেরে টুর্নামেন্টে লজ্জার মুখে পড়েছে বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা বোলারদের তোপের মুখে পরে স্কোর বোর্ডে রানই করতে পারেনি টাইগাররা। ফলে ৬ উইকেটের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে নিজেদের হতাশাজনক ব্যাটিংয়ের কথা জানালেন অধিনায়ক মাহমুদউল্লাহ। 

বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, "আমি মনে করি প্রথমার্ধে বোলিং করার জন্য উইকেটটি বেশ ভালো ছিল। ইনিংসের মাঝখানে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমাদের ব্যাটিং খুব খারাপ ছিল, কিন্তু বলা হয়েছে যে পিচে যথেষ্ট সহায়তা ছিল।"

দলের সেরা বোলার মোস্তাফিজকে না খেলিয়ে কেন তাসকিনকে খেলিয়েছেন দলে। তার ব্যাখা হিসেবে টুর্নামেন্টে তাসকিনের ভালো বোলিং করার কথা বলেন অধিনায়ক।

বোলারদের নিয়ে অধিনায়ক বলেন, "পুরো টুর্নামেন্টে তাসকিন ভালো বোলিং করেছে। তাসকিন ও মোস্তাফিজের মধ্যে আমাদের একজনকে নেওয়ার সুযোগ ছিল। আমরা তাসকিনকে নিয়েছিলাম কারণ সে এই টুর্নামেন্টে ভালো বোলিং করেছে।"

টানা ম্যাচ হারের কারণে হতাশ টাইগার ক্যাপ্টেন। বলেন, "এটা হতাশাজনক, কিন্তু আমরা দুটি ম্যাচ জিততে পারতাম। আমরা যদি সেই ম্যাচগুলো জিততাম, তাহলে এটা ভিন্নরকম গল্প হত।"

Link copied!