১৪৩ রানের লক্ষ্য পেল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ০৬:০৬ পিএম
১৪৩ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই পর্বের প্রথম দুই ম্যাচ হেরে বেশ চাপে আছে টাইগাররা। আজ শারজায় টস জিতে প্রথমে উইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান তোলে ক্যারিবিয়রা।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন ঘটে মাত্র ১২ রানে, ইভিন লুইস আউট হন। দলের ১৮ রানে উইন্ডিজ হার্ড হিটার ক্রিস গেইল (৪) বোল্ড হন মেহেদি হাসানের বলে। 
স্কোর বোর্ডে ৩২ রানে দলের আরেক গুরুত্বপূর্ণ ব্যাটার সিমরন হেটমায়ারকেও (৯) ফেরান মেহেদি। কিয়েরন পোলার্ড (৮) রিটায়ার্ড আউট হন। আন্দ্রে রাসেল শূন্য রানে বিদায় হন দলের ৬২ রানে। শরিফুল ইসলাম দুই সেট ব্যাটারকে পর পর বিদায় করেন। নিকোলাস পুরানকে ৪০ ও রোস্টন চেজকে ৩৯ রানে আউট করেন তিনি। দলের ১২৩ রানে ডোয়াইন ব্রাভো ১ রানে ফিরে গেলে মাঠে আবার নামেন পোলার্ড। ইনিংসের শেষ ওভারে জেসন হোল্ডারের আগ্রাসী ব্যাটিংয়ে উইন্ডিজের রান থামে ১৪২ রানে, ৭ উইকেটে। ১

Link copied!