অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের স্কোয়াড ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০৩:৩২ পিএম
অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের স্কোয়াড ঘোষণা

বহুল প্রতীক্ষিত স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ এখন কড়া নাড়ছে দরজায়। আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের জমজমাট ম্যাচ। 

বাংলাদেশ দল এখন অবস্থান করছে জিম্বাবুয়েতে। সেখান থেকে তিনটি ট্রফি নিয়ে টাইগাররা দেশে ফিরবে ২৯ জুলাই। আর অন্যদিকে অস্ট্রেলিয়াও ২৯ জুলাই আসবে ওয়েস্ট ইন্ডিজ থেকে।   

ইনজুরির কারণে অস্ট্রেলিয়া দলে নেই নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে এখন পর্যন্ত তারা নতুন কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি। এদিকে বাংলাদেশের তামিম খেলবেন না একই কারণে। আরেক ওপেনার লিটন দাসও এ সিরিজে নেই পারিবারিক কারণে। 

জৈব সুরক্ষার বাইরে থেকে কোনো ক্রিকেটার দলের সঙ্গে যুক্ত হতে পারবে না। তাই জিম্বাবুয়ে সফরে শেষ পর্যন্ত থাকা বাংলাদেশ দলে যারা আছেন আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে অজি ক্রিকেটাররা আছেন তারাই খেলবে এই সিরিজে।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড: 

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন।

অস্ট্রেলিয়ার স্কোয়াড:

অ্যাশটন অ্যাগার, ওয়েজ অ্যাগার, জেসন বেহ্রেন্ডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ, রাইলি মেরেডিথ, বেন ম্যাকডরমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (সহ অধিনায়ক), অ্যাডাম জাম্পা।

Link copied!