ফাইনালে আফ্রিদির রেকর্ড ভাঙলেন ওয়ার্নার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১, ০৭:২৩ পিএম
ফাইনালে আফ্রিদির রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বসেরা ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়া। ফাইনালের পাশাপাশি পুরো আসরেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে ডেভিড ওয়ার্নার।

বিশ্বকাপ জয়ের পাশাপাশি আরও দুইটি মাইলফলক যুক্ত হয়েছে এই অজি অলরাউন্ডারের অর্জনের খাতায়। এই আসরে ২৮৯ রান করে সর্বোচ্চ রান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। তবে টি টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে এটিই কোন অস্ট্রেলীয় ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ।

এছাড়াও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭টি ছক্কা মেরেছেন ওয়ার্নার। যা টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে কোন ব্যাটারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

এর আগে সর্বোচ্চ ছক্কার এই রেকর্ডধারী ছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তবে ফাইনালে তিন ছক্কায় তাকে পেছনে ফেলেন বাঁহাতি ওপেনার ওয়ার্নার।

আইপিএলে বাজে খেলার কারণে শেষ পর্যন্ত মাঠে নামার সুযোগ হারিয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থাকা ওয়ার্নার অস্ট্রেলিয়াকে শিরোপা জয়ের বন্দরে পৌঁছে দিয়েই নিজের জাত চিনিয়েছেন।

Link copied!