নবনির্বাচিত সংসদ সংসদ্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা । একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে আরেক কর্মকর্তা জানিয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথের জন্য প্রস্তুতিও শুরু করেছে সংসদ সচিবালয়। একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে আরেক কর্মকর্তা জানিয়েছেন। সেজন্যও প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি।
বৃহ্স্পতিবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন হয়। এতে ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়। বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ শুক্রবার রাতে নির্বাচিত ২৯৭ জনের গেজেট প্রকাশ করেছেন।






























