ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শিয়া মসজিদ) ভোটের তিনটি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে ১২৩৫ ভোট পেয়ে এগিয়ে আছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের প্রার্থী মো. মামুনুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী ববি হাজাজ্জ পেয়েছেন ১১১৫ ভোট।
ঢাকা-১৩ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন।এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন ও নারী ভোটারের সং্খ্যা ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন।এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৮ জন।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণের সময় শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। বিকেল সাড়ে ৪ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সময় শেষ হয়।





























