নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের দুজন কর্মকর্তা আজ শনিবার এই খবর নিশ্চিত করেন। তাঁরা বলেন, আগামীকাল সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর ৮টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়।
তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রটি জানায়।
এর আগে আজ তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি আগামী দেশ পরিচালনায় সহযোগিতাও চান।






























