ভোটের আইনশৃঙ্খলায় কেন্দ্রীয় সমন্বয় সেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:১৬ পিএম
ভোটের আইনশৃঙ্খলায় কেন্দ্রীয় সমন্বয় সেল

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের রয়েছে 'কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল'। নির্বাচন কমিশন ভবনের ৪১৭ নম্বর কক্ষে এ সেলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নির্বাচন কমিশনের সমন্বয় সেল

নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে তথ্য আদান-প্রদান, অভিযোগ গ্রহণ এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সেলটিতে পাঁচটি টেলিফোন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলো হলো:

  • ০২-৫৫০০৭৪৭০

  • ০২-৫৫০০৭৪৭১

  • ০২-৫৫০০৭৪৭২

  • ০২-৫৫০০৭৪৭৪

  • ০২-৫৫০০৭৫০৬

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন চলাকালে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এ সেলটি নিরবচ্ছিন্নভাবে কাজ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় সেল

নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও রয়েছে আইনশৃঙ্খলা সমন্বয় সেল। এ সেলের সঙ্গে যোগাযোগ করে জানানো যাবে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ। যোগাযোগের নম্বরগুলো হল:

  • ০২-৪৭১১৮৭০০

  • ০২-৪৭১১৮৭০১

  • ০২-৪৭১১৮৭০২

  • ০২-৪৭১১৮৭০৩

  • মোবাইল: ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ)

  • মোবাইল: ০১৫৫০-০৬৪২২৭

হটলাইন ৩৩৩

ভোট উপলক্ষে নাগরিকদের জন্য সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে এটুআইয়ের ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে চালু রয়েছে বিশেষ তথ্যসেবা। দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি নম্বর ৩৩৩-তে কল করে ৯ প্রেসের মাধ্যমে নাগরিকরা সহজেই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন।

এ সেবার আওতায় ভোটাররা ভোটদানের নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোটদানের নিয়ম, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে জানতে পারবেন।

নির্বাচন বন্ধু সেবা

দেশের যেকোনো নির্বাচনী এলাকার নির্বাচন বিষয়ক যেকোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কবার্তা কিংবা পরামর্শ থাকলে 'নির্বাচন বন্ধু' হটলাইন ৩৩৩ নম্বরে কল করলে জরুরি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোটাররা যেকোনো জরুরি পরিস্থিতিতে এই নম্বরগুলোতে যোগাযোগ করে সহায়তা পেতে পারবেন। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সমন্বিত উদ্যোগ নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Link copied!