গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাস বন্ধ থাকছে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে আজ ও আগামীকাল সারা দেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রেক্ষাগৃহগুলোও বন্ধ থাকছে।
স্টার সিনেপ্লেক্স
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সের সব শাখা বন্ধ থাকবে। আগামী শুক্রবার থেকে যথারীতি শো চালু হবে।
ব্লকবাস্টার সিনেমাস
এক বিবৃতিতে ব্লকবাস্টার সিনেমাস জানিয়েছে, নির্বাচনের মধ্যে প্রেক্ষাগৃহটি তিন দিন বন্ধ থাকবে। আজ থেকে শুক্রবার পর্যন্ত কোনো শো চলবে না। শনিবার থেকে খুলবে প্রেক্ষাগৃহটি।
লায়ন সিনেমাস
আজ ও আগামীকাল বন্ধ থাকবে লায়ন সিনেমাস। শুক্রবার থেকে শো চালু করবে প্রেক্ষাগৃহটি।
নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের সঙ্গে তাল মিলিয়ে প্রেক্ষাগৃহগুলোও সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখছে। এতে দর্শকরা ভোটদানে মনোনিবেশ করতে পারবেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। শুক্র-শনিবার থেকে প্রেক্ষাগৃহগুলো পুনরায় দর্শকদের জন্য খুলে দেওয়া হবে এবং স্বাভাবিক শো চালু হবে।





































