মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাতটি পদে ২৮৪ জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে এবং আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
পদ ও যোগ্যতা
হ্যাচারি সহকারী
-
পদসংখ্যা: ০৫টি
-
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
-
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে অন্যূন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত বোর্ড থেকে মৎস্য বিষয়ে ডিপ্লোমা
ভান্ডার রক্ষক
-
পদসংখ্যা: ০২টি
-
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
-
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
গাড়িচালক
-
পদসংখ্যা: ০৬টি
-
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
-
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ০২ বছরের কাজের অভিজ্ঞতা এবং বিআরটিএ কর্তৃক প্রদত্ত গাড়ি চালনার ভারী বা হালকা বৈধ লাইসেন্স
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
-
পদসংখ্যা: ১৩৫টি
-
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
-
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
ক্যাশিয়ার
-
পদসংখ্যা: ০৪টি
-
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
-
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
ডেকহ্যান্ড (উচ্চস্কেল)
-
পদসংখ্যা: ০৬টি
-
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
-
শিক্ষাগত যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সিপ্রাপ্ত
অফিস সহায়ক
-
পদসংখ্যা: ১২৬টি
-
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
-
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
গুরুত্বপূর্ণ তথ্য
-
প্রতিষ্ঠানের নাম: মৎস্য অধিদপ্তর
-
মন্ত্রণালয়: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
-
মোট পদ: ০৭টি
-
মোট লোকবল: ২৮৪ জন
-
আবেদন শুরু: ১৮ ফেব্রুয়ারি ২০২৬
-
আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৬
চাকরিপ্রার্থীরা মৎস্য অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি বেকার যুবক-যুবতীদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।








































