ব্রাহ্মণবাড়িয়া–২ আসন: ১২ কেন্দ্রের ভোটে এগিয়ে রুমিন ফারহানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৫৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়া–২ আসন: ১২ কেন্দ্রের ভোটে এগিয়ে রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টা ২৪ মিনিট পর্যন্ত প্রাপ্ত ১২টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৯,৬৪৮ ভোট

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৬,৭৪৫ ভোট

এ আসনে মোট ১৫১টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটের অগ্রগতি অনুযায়ী প্রথম দফার ফলাফলেই রুমিন ফারহানা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।

সকালে সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেতে সকাল ৯টা ১৫ মিনিটে ভোট দেন রুমিন ফারহানা।

Link copied!