সন্ধ্যার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর নতুন অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৪৮ পিএম
সন্ধ্যার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর নতুন অভিযোগ

ঢাকা-৮ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট কারচুপির অভিযোগ পুনর্ব্যক্ত করে বলেছেন, ভোট কারচুপির মহোৎসব চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তবে সন্ধ্যার পর তিনি নতুন আরেকটি অভিযোগ সামনে আনেন।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে তিনি লিখেন
ইস্কাটনে আমাদের বোনদের ওপর হামলার ঘটনা গভীর উদ্বেগজনক। সহিংসতার বিরুদ্ধে আমরা কখনো নীরব থাকবো না।”

এর আগে তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ করে নির্বাচন বানচাল না করার আহ্বান জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন,
মির্জা আব্বাসের এই তথাকথিত রাজত্ব তছনছ করে দেওয়া হবে।

Link copied!