বগুড়ার সাতটি আসনের মধ্যে সব কটিতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে আংশিক ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা পর্যন্ত রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত আংশিক ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা) মোট কেন্দ্র ১২৬টি। ১৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ) ২৩ হাজার ৭০৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। জামায়াতের মো. শাহাবুদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯ হাজার ৪২৪ ভোট।
বগুড়া-২ আসনে (শিবগঞ্জ) মোট কেন্দ্র ১১৪টি। পাঁচটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী মীর শাহে আলম (ধানের শীষ) ৫ হাজার ২৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২ হাজার ৮৫০ ভোট।
বগুড়া-৩ আসনে (দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলা) মোট ভোটকেন্দ্র ১১৮টি। ৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির আবদুল মহিত তালুকদার (ধানের শীষ) ৮ হাজার ৩৫২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ আবু তাহের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭ হাজার ৮০০ ভোট।
বগুড়া-৪ আসনে (কাহালু ও নন্দীগ্রাম) মোট কেন্দ্র ১১৪টি। ২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মোশারফ হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৩৩ হাজার ১৮১ ভোট। জামায়াতে ইসলামীর মোস্তফা ফয়সাল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৩ হাজার ৫৫৯ ভোট।
বগুড়া-৫ আসনে (শেরপুর ও ধুনট) মোট কেন্দ্র ১৮৮টি। পাঁচটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ) ৬ হাজার ৪৬১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। জামায়াতে ইসলামীর দবিবুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩ হাজার ৮৯৯ ভোট।
বগুড়া-৬ আসনে (বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা) মোট ভোটকেন্দ্র ১৫০ টি। ২৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (ধানের শীষ) ৩৮ হাজার ৪২৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট।
বগুড়া-৭ আসনে (গাবতলী ও শাজাহানপুর) মোট কেন্দ্র ১৭৩টি। ৫৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মোরশেদ মিল্টন (ধানের শীষ) পেয়েছেন ৮৭ হাজার ৫৬৯ ভোট। জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী ( দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩০ হাজার ৯৭০ ভোট।






























