ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঘোষিত ১২টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়—
তারেক রহমান (ধানের শীষ): ১৫,৩৭৩ ভোট
আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) – জামায়াত: ৭,৪৯৮ ভোট
এতে তারেক রহমান ৭,৮৭৫ ভোটে এগিয়ে আছেন।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রগুলো থেকে ভোট গণনার তথ্য পৌঁছানোর পর বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।





























