ব্যবহৃত মোবাইল বিক্রি-হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল করতে হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:৪৮ পিএম
ব্যবহৃত মোবাইল বিক্রি-হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল করতে হবে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গ চালুর পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্পেকট্রাম বিভাগের বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

 

গত ১ জানুয়ারি থেকে চালু এনইআইআর সিস্টেম মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করছে। এর ফলে দেশের সব সচল মোবাইল স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে এবং অবৈধ-চোরাই ফোন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ সম্ভব হয়েছে। সিম পরিবর্তন বা ফোন হস্তান্তরের আগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে ডি-রেজিস্ট্রেশন করতে হবে।

 

সিম ক্রয়ের সময় ব্যবহৃত এনআইডি বা পাসপোর্টের শেষ ৪ সংখ্যা দিয়ে ডি-রেজিস্ট্রেশন করা যাবে। বিস্তারিত জানতে neir.btrc.gov.bd ভিজিট করুন, কল সেন্টার ১০০-এ কল করুন বা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। এই পদক্ষেপ অবশ্যই মেনে চললে অবৈধ ব্যবহার এড়ানো যাবে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!