পোস্টাল ভোট দেওয়ার শেষ দিন মঙ্গলবার : নির্বাচন কমিশন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:২৩ পিএম
পোস্টাল ভোট দেওয়ার শেষ দিন মঙ্গলবার : নির্বাচন কমিশন

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী যেসব বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করেছেন, তাদেরকে আগামী মঙ্গলবার মধ্যরাতের মধ্যে ভোট দিতে হবে।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভোট জমা না পড়লে নিবন্ধনকারীর ব্যালট পেপার বাতিল বলে গণ্য হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, পোস্টাল ভোটে নিবন্ধনকারী যে সকল সম্মানিত ভোটারগণ এখনও কিউআর কোড স্ক্যান করেননি, আগামী মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের (বাংলাদেশ সময়) মধ্যে আপনার খামের উপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করুন।

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে এখন পর্যন্ত পাঁচ লাখ তিন হাজার ৪৪১ জন প্রবাসী বাংলাদেশি ভোট দিয়েছেন।

তাদের মধ্যে চার লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট ডাকযোগে দেশে পোঁছেছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা সালীম আহমাদ খান।

প্রবাসীদের বাইরে এবার নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

কমিশন বলছে, ভোটদান সম্পন্ন করে পোস্ট অফিসে খাম মঙ্গলবারের মধ্যে জমা দিলে সঠিক সময়ে রিটার্নিং কার্যালয়ে পৌঁছানো সম্ভব।

১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকালে সাড়ে চারটার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, তাদের ব্যালট গণনা করা হবে। বাকিগুলো বাতিল বলে গণ্য হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!