চাঁদাবাজি ঠেকাতে ‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:২৭ পিএম
চাঁদাবাজি ঠেকাতে ‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী

চাঁদাবাজি প্রতিরোধে প্রতিশ্রুত ওয়েবসাইট ‘chandabaaj.com’ আনুষ্ঠানিকভাবে চালু করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলের জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি আগে ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছিলেন, অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন।

বুধবার নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই ওয়েবসাইটটির উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “বহুল প্রতীক্ষিত chandabaaj.com এখন লাইভ। আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে উপযুক্ত তথ্য–প্রমাণসহ তাৎক্ষণিকভাবে রিপোর্ট করুন। এতে অপরাধীদের চিহ্নিত করা ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহজ হবে।”

জানা যায়, বুধবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশ থেকে ওয়েবসাইটটিতে ৮টি রিপোর্ট জমা পড়েছে। এসব অভিযোগ যাচাই–বাছাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো জায়গা নেই।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!