ডিজিটাল নিরাপত্তা ও মাদক আইনে করা দুই মামলায় সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকা হাইকোর্টে জামিন আবেদন করেছেন।
রোববার (৭ নভেম্বর) আইনজীবী মোহাম্মদ রোকনুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
র্যাবের দাবি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতায় লিপ্ত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র্যাব।
গত ৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকার ৩ দিন এবং মাদক মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
পরে এই দুই মামলায় ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন নামঞ্জুর করেন।



































