করোনায় আরও ১৮ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০৫:০৬ পিএম
করোনায় আরও ১৮ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৭৩ জনে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনে।

রোববার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ১৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২৪৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৭ লাখ ৯৪ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।

মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৯ জন। এ সময় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৭ জন করে, রাজশাহী ও খুলনা বিভাগে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন।

Link copied!