বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি সূত্র জানিয়েছে, বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান। এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন।



































