মুক্তি পেয়েছে কামরুল জিন্নাত অভিনীত নতুন মিউজিক ভিডিও ‘ও আমার পাগলীরে’। গানটিতে প্রেম ও আবেগঘন গল্পের সঙ্গে শিল্পীদের অভিনয় দর্শকদের বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
‘ও আমার পাগলীরে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়া সরকার, অজিত রায় ও ভারতের জোজো র্যাপস্টার। গানটির কথা ও সুর করেছেন তোমিজ খান ও জাহিদ আহমেদ জয়। গানটির সংগীতায়োজনের পাশাপাশি মিক্সিং ও মাস্টারিংও করেছেন ভারতের জোজো র্যাপস্টার।
গানটির ভিডিও পরিচালনা করেছেন এমডি বোরহান উদ্দিন মেরাজ। ভিডিওতে অভিনয় করেছেন কামরুল জিন্নাত ও অন্যান্য শিল্পী। চিত্রগ্রহণ করেছেন মাহদি আল মুজাহিদ। নৃত্য পরিচালনা করেছেন এমডি এআর অলি। ভিডিওটির সম্পাদনা ও রঙ সংশোধনের দায়িত্বে ছিলেন নিয়ামুল হাসান।
গানটি প্রকাশ করেছে জে মিউজিক অরিজিনালস (J Music Originals)। এর প্রযোজনায় রয়েছেন জাহিদ আহমেদ জয়।
‘ও আমার পাগলীরে’ গানটি এখন দেখা যাচ্ছে ইউটিউবে। গানটি দেখতে ভিজিট করুন

























